ভারতে গেলো আরও ১৮৬ মেট্রিক টন ইলিশ

বেনাপোল প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৬

তৃতীয় দিনে ভারতে আরও ১৮৬ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চার হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ প্রতিবেশী দেশটিতে রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে তিন দিনে ভারতে গেলো মোট ৪৯৮ মেট্রিক টন ইলিশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত ১৮৬ মেট্রিক টন ইলিশ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের জন্য গেট পাস নিয়েছে। গত বুধবার (২২ সেপ্টেম্বর) ১০৩ ও বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ২০৯ মেট্রিক ইলিশ দেশটিতে যায়।

শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, ইলিশ রফতানি নিষিদ্ধ হলেও দুর্গাপূজা উপলক্ষে এবার ৪০ মেট্রিক টন করে ১১৫টি প্রতিষ্ঠানকে চার হাজার ৬০০ মেট্রিক টন ভারতে রফতানির অনুমতি দিয়েছে সরকার। এর মধ্যে ২০ সেপ্টেম্বর ৫২টি প্রতিষ্ঠানকে দুই হাজার ৮০ ও ২৩ সেপ্টেম্বর ৬৩টি প্রতিষ্ঠানকে দুই হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দেওয়া হয়। আগামী ১০ অক্টোবরের মধ্যে সব ইলিশ রফতানির নির্দেশনা রয়েছে।

ইলিশ মাছ রফতানিকারক প্রতিষ্ঠান অর্পিতা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক বিশুদানন্দা আচার্জী বলেন, ‘এবার ভারতে চার হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রফতানি করা হবে। প্রতি কেজি ইলিশের রফতানিমূল্য ১০ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি ৮৫০ টাকা। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এ চালান ছাড় করানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘১০ অক্টোবরের মধ্যে রফতানির নির্দেশনা থাকলেও সরকার ৪ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। ফলে রফতানিকারকরা কীভাবে এত ইলিশ এ সময়ের মধ্যে রফতানি করবে সেটাই ভাবনার বিষয়।’

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, ইলিশ রফতানির তৃতীয় চালান বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে। তিন চালানে ৪৯৮ মেট্রিক টন ইলিশ ভারতে গেলো। দ্রুত রফতানির জন্য কাস্টমসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম