যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বেনাপোল প্রতিনিধি
০১ অক্টোবর ২০২১, ২২:৫৮আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২২:৫৮

যশোরের শার্শায় পারিবারিক কলহের জেরে ঝর্ণা খাতুন (৩০) নামে দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১ অক্টোবর) ভোরে উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, ১০-১২ বছর আগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার খোরদো গ্রামের রবিউল ইসলামের মেয়ে ঝর্ণা খাতুনের বিয়ে হয় শার্শার রাড়িপুকুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে ফারুক হোসেনের সঙ্গে। তাদের দুইটি ছেলে সন্তান রয়েছে। ফারুক পেশায় একজন গরু ব্যবসায়ী। প্রথমে তাদের সংসার জীবন ভালো চললেও গত কয়েক বছর কলহ লেগেই ছিল। এরই জেরে গতকাল রাতে স্বামী ফারুক স্ত্রী ঝর্ণাকে মারধর করে। পরে ভোরের দিকে ঘরের আড়ার সঙ্গে ঝর্ণাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

নিহত ঝর্ণার ভাই তরিকুল ইসলামের অভিযোগ, ‘আমার বোনকে যখন ফারুকের সঙ্গে বিয়ে দেই তখন তাদের মধ্যে কোনও ঝামেলা ছিল না। গত কয়েক বছর ধরে যৌতুকের জন্য প্রায় বোনকে মারধর করে আমাদের বাড়িতে পাঠিয়ে দিতো' আর টাকা আনতে বলতো। বোনের সুখের কথা ভেবে আমরা কয়েক দফায় ফারুককে অনেক টাকা দিয়েছি। কিন্তু গত কয়েকমাস ধরে সে আবার যৌতুকের আড়াই লাখ টাকা চায়। টাকা না দিতে পারায় প্রায় আমার বোনের ওপর নির্যাতন করতো। আমার বোন আত্মহত্যা করেনি, তাকে পিটিয়ে হত্যা করে নিজেদের অপকর্ম ঢাকতে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।’

শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে আসল রহস্য।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের