১৯ অক্টোবর থেকে কুষ্টিয়ার মিরপুরে থামবে আন্তঃনগর ট্রেন

কুষ্টিয়া প্রতিনিধি 
১২ অক্টোবর ২০২১, ০৯:১৫আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০৯:৫৩

কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি পূরণ হতে চলেছে। দীর্ঘ অপেক্ষার পর ১৯ অক্টোবর (মঙ্গলবার) থেকে মিরপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত হয়েছে। এতে করে মিরপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-খুলনা রুটে চলাচলকারী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ও খুলনা-রাজশাহী-খুলনা রুটে চলাচলকারী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির বিষয়টি নিশ্চিত হয়েছে।  

বাংলাদেশ রেলওয়ের রাজশাহী অঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, মিরপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-খুলনা রুটে চলাচল কারী আন্তঃনগর ‘সুন্দরবন এক্সপ্রেস (৭২৬) এবং রাজশাহী-খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী (৭৬১/৭৬২) আন্তনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতি করবে।

এ বিষয়ে কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার ইসরাইল হোসেন বলেন, আমরা ট্রেনের যাত্রাবিরতি ও টিকিট ব্যবস্থাপনানহ অন্যান্য বিষয়ে প্রস্তুতি নিচ্ছি। 

স্থানীয় মিরপুর উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল করিম বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ মিরপুরের মানুষের দাবির প্রতি সম্মান দেখিয়েছেন। এ জন্য আমরা কৃতজ্ঞ।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশন পুনরায় চালুকরণ ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মিরপুর উপজেলা নাগরিক কমিটি নামে স্থানীয় একটি সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।

 

/টিটি/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি