এবার বেনাপোলে খালাস হলো ভারত থেকে আসা অক্সিজেন

বেনাপোল প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ১৩:০৪আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৩:০৭

পরিবহন খরচ কমাতে ভারত থেকে ট্রেনে আনা অক্সিজেন যশোরের বেনাপোল স্থলবন্দরে খালাস করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) রাতে ভারত থেকে ‘অক্সিজেন এক্সপ্রেসে’ আনা ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বন্দরে খালাস করা হয়। এর আগে এসব অক্সিজেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জে খালাস করা হতো। 

অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ এবং রফতানিকারক প্রতিষ্ঠান লিন্ডে ইন্ডিয়া। এই অক্সিজেনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সারথি এন্টারপ্রাইজ।

আমদানিকারকের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জানান, আগে রেলে করে আসা অক্সিজেন খালাস হতো বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে। সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। তবে এতে খরচ বেশি পড়ে। সে কারণে এখন থেকে ‘অক্সিজেন এক্সপ্রেসে’ আসা অক্সিজেন বেনাপোল বন্দর থেকে খালাস করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। এতে খরচ কমে যাবে। রাতে ২০০ মেট্রিক টন অক্সিজেন ভারতীয় রেল থেকে খালাস করে ঢাকায় পাঠানো হয়েছে। এখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার এই পথে ভারতে ফিরে গেছে। 

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ২০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ সন্ধ্যায় বেনাপোল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ট্রেন থেকে অক্সিজেন নামিয়ে ট্রেনটি ভারতে ফিরে গেছে।

আমদানিকারকের মনোনিত সিএন্ডএফ এজেন্ট সারথি এন্টারপ্রাইজের মালিক মতিয়ার রহমান জানান, করোনাকালীন দেশের সংকটময় মুহূর্তে অক্সিজেন একটি জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের দেশে অক্সিজেন যে পরিমাণে উৎপন্ন হয় তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এজন্য ভারত থেকে নিয়মিতভাবে অক্সিজেন আমদানি করতে হয়।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার সাইফুর রহমান মামুন জানান, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ এপ্রিল ভারতের ৪৮০টি রাজ্যে তরল অক্সিজেন সরবরাহের জন্য ‘অক্সিজেন এক্সপ্রেস’ সেবাটি চালু করে ভারতীয় রেলওয়ে। সেই ‌‘অক্সিজেন এক্সপ্রেস’ এখন ভারত থেকে তরল অক্সিজেন নিয়ে বাংলাদেশে আসছে। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে মুমূর্ষু রোগীদের জন্য অক্সিজেন ব্যবহার করা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
সবার জন্য চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেন নিশ্চিতে শক্তিশালী সুশাসন ও বিনিয়োগের আহ্বান
হাসপাতালের যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর  
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৬
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু