বিয়ের আয়োজন আমেরিকায়, প্রীতিভোজ যশোরে

যশোর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২১, ১৬:১৮আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৬:১৯

শিল্পপতি মুহাম্মাদ ফরিদ খানের মেয়ে ফারহানা খালেদা খান আর সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ছেলে হামদান চৌধুরীর বিয়ে হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। তাদের এই বিয়েকে কেন্দ্র করে যশোর প্রেস ক্লাব এলাকায় সাজ সাজ রব পড়ে গেছে।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে এ বিয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।   

এই বিয়ে উপলক্ষে প্রীতিভোজ হচ্ছে যশোর প্রেস ক্লাবে। প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক নবদম্পতির জন্যে দোয়া চেয়ে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন অতিথিদের কাছ। মঙ্গলবার দিবাগত রাতে প্রেস ক্লাব ভবনকে সাজানো হয়েছে নানা রঙের আলোকবাতি দিয়ে। প্রবেশমুখ থেকে শুরু করে খাবারের স্থান পর্যন্ত এই দম্পতির ছবিসহ প্ল্যাকার্ড দিয়ে সাজানো হয়েছে। 

বিয়ের আয়োজন আমেরিকায়, প্রীতিভোজ যশোরে জানতে চাইলে প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, ‘মুহাম্মাদ ফরিদ খান আমাদের ক্লাবের সম্মানিত আজীবন সদস্য। তারই ইচ্ছা অনুযায়ী আমরা যশোরে এই প্রীতিভোজের আয়োজন করেছি। ইতোমধ্যে ক্লাব ভবন সাজানো হয়েছে। অভ্যাগত অতিথিদের জন্যে আমরা বাবুর্চি দিয়ে রান্নারও ব্যবস্থা করেছি। প্রীতিভোজে তিন শ’ অতিথিকে দাওয়াত করা হয়েছে। ক্লাবের সব সদস্য ছাড়াও স্থানীয় ও জাতীয় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ছাড়াও জেলা ও পুলিশ প্রশাসন এবং ক্লাবের আজীবন সদস্যদের এই অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হয়েছে।

প্রসঙ্গত, মুহাম্মাদ ফরিদ খান সামিট গ্রুপ ও সামিট কমিউনিকেশনের ভাইস চেয়ারম্যান।

/এমএএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান