পাবজি খেলতে ডেকে ৫ শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

যশোর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২১, ১৫:৩৭আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২২:৩০

যশোরের অভয়নগরে মোবাইল ফোনে পাবজি গেম খেলতে ডেকে পাঁচ শিশুকে ধর্ষণের অভিযোগে নিজাম আকুঞ্জী (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি উপজেলার গুয়াখোলা গ্রামে।

এক ভুক্তভোগীর চাচা জানান, মঙ্গলবার দুপুরে তার ভাইয়ের ছেলে (১১) বাড়ির পাশের মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছিল। এ সময় নিজাম আকুঞ্জী তাকে মোবাইল ফোনে পাবজি গেম খেলার কথা বলে ঘরে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে ‘সমস্যা হবে’ বলে ভয়ভীতি দেখিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি ফিরে সে তার মা-বাবাকে বিষয়টি জানায়। সে জানায়, আরও চার শিশুকে একই কৌশলে ধর্ষণ করেছে নিজাম। 

তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই চার শিশুর সঙ্গে যোগাযোগ করলে তারাও বিষয়টি স্বীকার করে। পরে জানাজানি হলে এলাকাবাসী নিজামকে ধরে পুলিশে খবর দেয়। মঙ্গলবার রাতে অভয়নগর পুলিশ নিজামকে গ্রেফতার করে। 

অভয়নগর থানার পরিদর্শক মিলন কুমার মণ্ডল বলেন, পাঁচ শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গ্রেফতারকৃত নিজাম আকুঞ্জীকে আজ যশোর আদালতে নেওয়া হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে ভুক্তভোগী পাঁচ শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ম্যাজিস্ট্রেটের সামনে ২২ ধারায় তাদের জবানবন্দিও রেকর্ড করা হবে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী