কুমিল্লার ঘটনায় ফেসবুকে উসকানিমূলক পোস্ট, যুবক গ্রেফতার

খুলনা প্রতিনিধি 
২৮ অক্টোবর ২০২১, ১৪:১৫আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৪:২৩

কুমিল্লায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ায় উত্তম মজুমদার (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার (২৭ অক্টোবর) রাতে খুলনার লবণচরার বোখারীয়া জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬ এর পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মোস্তাক আহমেদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উত্তপ্ত করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে ফেসবুকে নিজ আইডিতে বিভ্রান্তিকর পোস্ট দেয় ওই যুবক।

র‌্যাব সূত্রে জানা গেছে, বুধবার রাত সোয়া ৯টায় খুলনার একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লবণচরার খুলনা-সাতক্ষীরা হাইওয়ে সড়ক এলাকায় অভিযান চালায়। এ সময় পাশের বোখারীয়া জামে মসজিদের সামনে থেকে উত্তমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইবার অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন উত্তম। তিনি বরিশাল বিএম কলেজ থেকে এমএ সম্পন্ন করে খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। 

গত ১৩ অক্টোবর থেকে উত্তম মজুমদার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য পোস্ট করে আসছিলেন বলে জানায় র‌্যাব।

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি