চালককে কুপিয়ে হত্যা করে ইজিবাইক ছিনতাই

যশোর প্রতিনিধি
১০ নভেম্বর ২০২১, ১২:১৭আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৩:০৫

যশোর সদরে আব্দুল্লাহ (১৮) নামে এক চালককে কুপিয়ে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে সদরের ছোট ঘুরুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

আব্দুল্লাহ যশোর সদরের সুলতানপুর এলাকার মোজাদুজ্জামানের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসিবুর রহমান (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহতের ভাই শফিকুজ্জামান জানান, গতরাতে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিয়ে যায়। রাত ১১টার দিকে খবর পেয়ে পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস জানান, হাসপাতালে ওই যুবককে মৃত অবস্থায় আনা হয়েছিল।

যশোর পুলিশের বিশেষ শাখার (ডিবি) ইনসপেক্টর রুপন কুমার সরকার বলেন, ইজিবাইক ছিনতাইয়ের জন্যে দুই যুবক আব্দুল্লাহকে কুপিয়ে হত্যা করেছে। রাতেই শহরতলীর ঝুঝুমপুরে অভিযান চালিয়ে হাসিবুরকে আটক করা হয়। তার আরেক সহযোগীকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী