খুলনায় নির্বাচনি সহিংসতায় নৌকার সমর্থক নিহত

খুলনা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১১:৩৯আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১১:৩৯

খুলনার নির্বাচনি সহিংসতায় নৌকার এক সমর্থক মারা গেছেন। মৃত ব্যক্তি তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নে বাবুল শিকদার (৩৮)। তিনি আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. মহসিনের সমর্থক ছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

তেরখাদা থানার ওসি জহুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর থেকে হামলার সঙ্গে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনি বিরোধকে কেন্দ্র করে কুলাপাটগা‌তি গ্রামের বাবুল শিকদারকে প্রতিপক্ষের লোকজন শনিবার দিবাগত রাত (২৮ নভেম্বর) ১২টা ১৫ মিনিটের দিকে হাতুড়িসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন বাবুল শিকদার। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রবিবার (২৮ নভেম্বর) ভোরে ঢাকায় নেওয়ার পথে ৬টা ১৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মরদেহ খুমেক হাসপাতালে রয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
নির্বাচন পরবর্তী সংঘাত-সংঘর্ষ ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী