দ্বিগুণ ভোটে চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের ঋতু

ঝিনাইদহ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ২২:০৯আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ২২:১৪

অনেকটা আকস্মিকভাবে এলাকায় এসে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সবাইকে চমকে দিলেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। রবিবার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হন ঋতু। দেশে এই প্রথম তৃতীয় লিঙ্গের কোনও ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, প্রাথমিক ফলাফলে নজরুল ইসলাম ঋতু আনারস প্রতীক নিয়ে ৯ হাজার ৫৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের নজরুল ইসলাম সানা পেয়েছেন ৪ হাজার ৫২৯ ভোট।

জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালীগঞ্জবাসীর দৃষ্টি ছিল ত্রিলোচনপুর ইউনিয়নের দিকে। দিনব্যাপী সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে জল্পনা-কল্পনা চলতে থাকে কে হবেন চেয়ারম্যান?

বিজয়ী চেয়ারম্যান ঋতু উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান। তার আরও তিন ভাই ও তিন বোন রয়েছে। তিন ভাই ঢাকায় থাকেন এবং বোনদের বিয়ে হয়ে গেছে। তৃতীয় লিঙ্গের বিষয়টি জানাজানি হওয়ার পর সাত বছর বয়সে তাকে গ্রাম ছেড়ে ঢাকায় চলে যেতে হয়। সামাজিক নানা প্রতিবন্ধকতায় লেখাপড়ায় প্রাথমিকের গণ্ডি পেরোনো হয়নি তার। তিনি ছোটবেলা থেকেই ঢাকার ডেমরা এলাকায় তার দলের গুরুমার কাছেই বেড়ে ওঠেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী