বাবা-মায়ের পর একই ইউনিয়নের চেয়ারম্যান হলেন মেয়ে

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ১৬:৪৪আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৬:৪৪

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে জয়লাভ করেছেন জাতীয় পার্টির প্রার্থী সাফিয়া পারভীন। এই ইউনিয়নে এর আগের দুই নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন সাফিয়ার বাবা-মা। এ নিয়ে এ পরিবার থেকে টানা তিনবার তিন জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রথম বাবা, এরপর মা এবং এবার মেয়ে সাফিয়া পারভীন। সাত প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত সাফিয়া দুর্বৃত্তদের হাতে নিহত সাবেক চেয়ারম্যান কে এম মোশাররফ হোসেনের মেয়ে। ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর সন্ত্রাসীরা মোশাররফ হোসেনকে গুলি করে হত্যা করে। এরপর উপনির্বাচনে চেয়ারম্যান হন মোশাররফের স্ত্রী আকলিমা খাতুন লাকি।

রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ও মৌতলার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে, রবিবার সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে ২২ হাজার ১০৯ জন ভোটারের মধ্যে ১৬ হাজার ১৫৪ জন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী লাঙল প্রতীকে জাপার প্রার্থী সাফিয়া পারভীন পেয়েছেন সাত হাজার ২৩৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জি এম রবিউল্লাহ বাহার ঘোড়া প্রতীকে পেয়েছেন ছয় হাজার ৮৭৫ ভোট। এ ছাড়া মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রওশান কাগুজী ৬৪৩, আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান মোল্লা ৬৩৪, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শ্যামলি রানী বাপ্পি ৩৮৫, হাতপাখা প্রতীকে শাহাজান কবীর শানু ৮৯, অটোরিকশা প্রতীকে আশানুর রহমান ৪০ এবং স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে নজরুল ইসলাম গাজী ৩৯ ভোট পেয়েছেন।

সাফিয়া পারভীন বলেন, ‘ইউনিয়নের মানুষ আমার বাবাকে খুবই ভালোবাসতেন। সে জন্য তাকে বারবার ভোট দিয়ে বিজয়ী করেছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। পরে উপনির্বাচনে আমার মাকে ভোটে এই এলাকার মানুষ বিপুল ভোটে বিজয়ী করে। মায়ের পর আমাকে ভোট দিয়ে জনগণ আমার পাশে দাঁড়িয়েছে। বাবার অসমাপ্ত কাজ করে এই ইউনিয়নের মানুষের ঋণ শোধ করতে চাই। নারী হিসেবে এই ইউনিয়নের নারীদের এগিয়ে নিতে কাজ করবো এবং বাল্যবিয়ে প্রতিরোধে আমার জোরালো ভূমিকা থাকবে।’

এদিকে, প্রথম ধাপের ইউপি নির্বাচনে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিশাখা সাহা। এবার তৃতীয় ধাপের নির্বাচনে সাফিয়া পারভীন জয়লাভ করায় তিনিই হলেন সাতক্ষীরা জেলার তৃতীয় নারী ইউপি চেয়ারম্যান।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে