আলমডাঙ্গায় পাট-বিচুলি পুড়ে ছাই, ১০ লাখ টাকা ক্ষতির দাবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২১, ০১:৪১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ০১:৫১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ পশুর হাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পাটকাঠির একটি স্তূপে প্রথম আগুন লাগে। পরে তা অন্য স্তূপেও ছড়িয়ে পড়ে। তিন ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্তরা জানান, পাটকাঠি ও বিচুলির গাদা সব পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে জানানো হলেও তাদের ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় দেড় ঘণ্টা লেগে যায়।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান বলেন, ‘পাটকাঠির স্তূপ থেকে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আসে।’

/এফএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী