ঘূর্ণিঝড় জাওয়াদ: বাগেরহাটে নিরাপদ আশ্রয়ে কয়েকশ’ ফিশিং ট্রলার

মোংলা প্রতিনিধি 
০৫ ডিসেম্বর ২০২১, ১০:৫৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১১:২৮

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় সতর্ক অবস্থানে রয়েছে বাগেরহাট জেলা প্রশাসন। ইতোমধ্যে আবহাওয়া অধিদফতর ২ নম্বর সতর্ক সংকেত ঘোষণা করেছে। উত্তাল সাগরে টিকতে না পেরে শত শত ফিশিং ট্রলার সুন্দরবনের খালসহ শরণখোলা, রায়েন্দা, মোংলা ও বাগেরহাটের প্রধান মৎস্য অবতরণকেন্দ্রে অবস্থান নিয়েছে।

ঘূর্ণিঝড়টি শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে মোংলা সমুদ্র বন্দর থেকে ৮৮০ কিলোমিটার দূলে অবস্থান করছিল।  সারাদিন সূর্যের দেখা মেলেনি। বিকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছে। জাওয়াদের প্রভাবে শনিবার দুপুরে বাগেরহাটে নদীর পানি ২৪০ সেন্টিমিটার বৃদ্ধির রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড।

জাওয়াদের প্রভাবে ইতোমধ্যে সুন্দরবনের নদ-নদীতে পানির উচ্চতা বেড়েছে

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকতা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ ধেয়ে আসা খবরে দেশি-বিদেশি পর্যটক, দুবলার চরের শুঁটকি পল্লীর জেলেসহ কর্মকতা ও বনরক্ষীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জাওয়াদের প্রভাবে ইতোমধ্যে সুন্দরবনের নদ-নদীতে পানির উচ্চতা বেড়েছে। 

প্রস্তুতির বিষয়ে জেলা প্রশাসক মুহাম্মদ আজিজুর রহমান জানান, মোংলা সমুদ্র বন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা ও রামপালসহ সব উপজেলার নির্বাহী কর্মকর্তাকে আবহাওয়া পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন পড়লে দ্রুত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো খুলে দিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা
চলতি মাসে তাপপ্রবাহ-ঘূর্ণিঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে