১২৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারতীয় ইমিগ্রেশন

বেনাপোল প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২১, ২২:৩৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ২২:৩৭

মেডিক্যাল ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতে যাওয়ার পথে ১২৫ বাংলাদেশি যাত্রীকে ফেরত পাঠিয়েছে পেট্রাপোল ইমিগ্রেশন। ফলে চরম বিপাকে পড়েছেন এসব যাত্রী। ফেরত পাঠানো প্রত্যেক যাত্রীর ভিসায় উল্লেখ ছিল, ‘বাই এয়ার’। ভারতে প্রবেশের পর পেট্রাপোল ইমগ্রেশন তাদের ফেরত পাঠায়।

বিকালে দিল্লী থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়, এখন থেকে ভিসায় ‘বাই এয়ার’ উল্লেখ থাকলে কাউকে স্থলপথে গ্রহণ করা হবে না। বিমানে অতিরিক্ত ভাড়ার কারণে তারা বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাচ্ছিলেন। করোনাকালীন বিমান বন্ধ থাকায় ‘বাই এয়ারের’ ভিসাধারীদের বেনাপোল স্থলপথে ভারতে যাওয়ার অনুমতি দিয়েছিল ভারত। উভয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ছাড়পত্র দেওয়া হতো। বিকালে হঠাৎ ভারতগামী পাসপোর্ট যাত্রীদের আটকে দেয় পেট্রাপোল ইমিগ্রেশন। 

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের কামরুজ্জামান বলেন, আমার স্ত্রী-সন্তানের ভিসায় পেট্রাপোল থাকায় ইমিগ্রেশন ছাড়পত্র দিয়েছে। অথচ অনেক অনুরোধ করেও ‘বাই এয়ার’ ভিসার কারণে আমাকে ভারতে যেতে দেওয়া হয়নি।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রাজু আহম্মেদ বলেন, সারাদিনে আটকে থাকা এসব যাত্রীকে সন্ধ্যার পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়। পেট্রাপোল ইমিগ্রেশনে আরও কিছু যাত্রী অবস্থান করছিল। তাদের মধ্যে কতজন যাত্রী ফেরত আসবে, তা এখন বলা যাচ্ছে না।

/এএম/
সম্পর্কিত
প্রযুক্তি ও আধুনিক সেবায় বদলে গেছে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র
উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
ভারতে ভ্রমণ ভিসা চালু হওয়ায় হিলিতে বেড়েছে রাজস্ব আয়
সর্বশেষ খবর
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা