কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতে পাচার ৩ নারী

বেনাপোল প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২১, ২০:১৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২০:১৩

দীর্ঘ আড়াই বছর কারাভোগ শেষে ভারত থেকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন তিন বাংলাদেশি নারী। ভালো চাকরির কথা বলে তাদের ভারতে পাচার করে দিয়েছিল দালাল চক্র। সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করে।

ফেরত আসা তিন নারী হলেন বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার বাসিন্দা। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু আহম্মেদ বলেন, ওই তিন নারী দালালের খপ্পরে পড়ে ভারতে যান। ভারতের হায়দ্রাবাদ এলাকায় বাসাবাড়িতে কাজ করার সময় সেদেশের পুলিশের হাতে আটক হন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।

অবৈধ অনুপ্রবেশের অপরাধে তাদের তিন জনের আড়াই বছরের সাজা দেন আদালত। সেখান থেকে ভারতের হায়দ্রাবাদ প্রাজলা নামের একটি এনজিও  তাদের মুক্ত করে নিজেদের হেফাজতে রাখে। সবশেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যেমে তাদের দেশে ফেরত আনা হয়।

ইমিগ্রেশন পুলিশ তাদের পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের দুই জনকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও একজনকে জাস্টিস অ্যান্ড কেয়ার গ্রহণ করেছে। তাদেরকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার এবিএম মুহিত হোসেন।

/এএম/
সম্পর্কিত
পাচার থেকে ফেরত আসা নারীদের উদ্যোক্তা করার উদ্যোগ এসএমই ফাউন্ডেশনের
নারী পাচার চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৪
রোহিঙ্গা পাচারে সহায়তা করেছিলেন বিগত সরকারের কিছু কর্মকর্তা: টিআইপি রিপোর্ট
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের