মোংলায় দুর্ঘটনার কবলে তেলের ট্যাংকার, ১৬ নাবিককে উদ্ধার

মোংলা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২১, ২৩:০৬আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫:০৭

মোংলা বন্দরের পুরাতন চ্যানেলের ১৫ নম্বর বয়া এলাকায় ‘এমটি মনোয়ারা’ নামে একটি তেলের ট্যাংকার দুর্ঘটনার কবলে পড়েছে। ট্যাংকার থেকে ১৬ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে এক হাজার ৫০০ মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে খুলনায় যাওয়ার পথে তেলের ট্যাংকারের সঙ্গে ডুবে যাওয়া একটি জাহাজের ধাক্কা লাগে। এতে তেল ট্যাংকারের পানির ট্যাংক ফেটে যায়। ইতোমধ্যে ট্যাংকারটি ডুবতে শুরু করেছে বলে জানা গেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তেলের ট্যাংকারটি চট্টগ্রাম থেকে ফার্নেস অয়েল নিয়ে মোংলা বন্দর চ্যানেল দিয়ে খুলনার দৌলতপুরের যমুনা অয়েল ডিপোতে যাচ্ছিল। পথিমধ্যে ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ১৬ নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ডের জাহাজ শহীদ মুনসুর আলী। একই সঙ্গে বন্দর কর্তৃপক্ষের অয়েল স্পিল রেসপন্স ভেসেলও ঘটনাস্থলে গেছে।

কোস্টগার্ড ও মোংলা বন্দর কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালালেও সন্ধ্যা পর্যন্ত তেলের ট্যাংকারটি উদ্ধার করা যায়নি। আবুল কালাম অয়েল সাপ্লায়ার লিমিটেড কোম্পানির এই ট্যাংকারটির মালিক চট্টগ্রামের আবুল কালাম নামের এক ব্যবসায়ী বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মোংলা বন্দরের জনসংযোগ বিভাগ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বলেন, ওই চ্যানেলে ডুবে যাওয়া জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তেলের ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্যাংকারের তেল ঠিক আছে। উদ্ধারের চেষ্টা চলছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপসচিব মো. মাকরুজ্জামান মুন্সি বলেন, শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে বন্দরের ১৫ নম্বর বয়া এলাকায় ডুবন্ত জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তেলের ট্যাংকারের পানির ট্যাংক ফেটে যায়। দুর্ঘটনাকবলিত ট্যাংকার থেকে তেল নিঃসরণ হচ্ছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ১৬ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, তদন্তে কমিটি
ভৈরব নদে ৯০০ মেট্রিক টন কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি
পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীতে ডুবলো বাংলাদেশি জাহাজ
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী