অতিরিক্ত যাত্রী বহন করায় ৬ বাসকে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ২১:২২আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ২১:২২

বাগেরহাটে নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ছয়টি যাত্রীবাহী বাসকে ছয় হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সারাদিন বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. রাশেদুজ্জামান ও আজিজুল কবির।

করোনা সংক্রমণ রোধে বাসে নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহন না করা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ দিন বিভিন্ন অপরাধে ১০ মামলায় চার হাজার ৯০ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার মো. রাশেদুজ্জামান বলেন, ‘যাত্রীবাহী বাসে নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে এবং ভোক্তা অধিকার আইনে সাত মামলায় সাত জনকে ছয় হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি ও আইনের প্রয়োগ নিশ্চিত করতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম