স্বাস্থ্যবিধি মানার বালাই নেই মোংলায়

আবুল হাসান, মোংলা
২৮ জানুয়ারি ২০২২, ১৫:৩৬আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৫:৪১

বাগেরহাটের মোংলায় কিছু দিন আগেও মানুষের মাঝে মাস্ক ব্যবহারে আগ্রহ ছিল। এখন মাস্ক পরা মানুষ খুব একটা দেখা মিলছে না। সামাজিক দূরত্ব মানার বালাইও নেই। অথচ বৃহস্পতিবারও (২৭ জানুয়ারি) ১৮টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

মোংলায় গত দুই বছরে করোনায় ৭০ জন মারা গেছেন। কিন্তু করোনার নিয়ে কারও কোনও ভ্রুক্ষেপ নেই। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস।

তিনি বলেন, ‘দুই দফায় করোনার ভয়াবহতা দেখার পরও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। টিকা নিয়ে কিছু মানুষ বেপরোয়া ভাব দেখাচ্ছে। অথচ মোংলায় এ পর্যন্ত টিকা নিয়েছে এক লাখ ১৭ হাজার মানুষ। বাকি রয়েছে আরও ১৫ হাজার মানুষ।’

ডা. জীবিতোষ বিশ্বাস আরও বলেন, ‘গত এক সপ্তাহে মোংলায় ৬১টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৪ দশমিক। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯৮০ জন।’

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সরেজমিন দেখা যায়, মোংলা শহরের মামার ঘাট, চৌধুরী মোড়, কলেজ মোড়, হাসপাতা রোড, উপজলো রোড, শেখ আব্দুল হাই সড়ক ও শাহাদাৎ মোড় এলাকাসহ বাজার এলাকায় মাস্ক ছাড়াই চলাফেরা করছে মানুষ। বাজারেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।

মাস্ক ব্যবহারে আগ্রহ নেই

পথচারী সুকুমার রায়, মফিজুল ইসলাম ও ইব্রাহিম হোসেন বলেন, ‘এখন করোনা কমে গেছে। আক্রান্ত হওয়ার ভয় নেই। তাই মাস্ক ছাড়া বের হয়েছি।’

মার্কেট করতে আসা নিলুফা ইয়াসমিন বলেন, ‘বাচ্চাদের স্কুলের পোশাক, জুতা এখন তাদের শরীরে হচ্ছে না। তাই কেনাকেটা করতে এসেছি। তবে এখন তো করোনা নেই, ভয়ও নেই।’

মোংলা উপজেলা হাসপাতাল সূত্র জানায়, সংক্রমণ উদ্বেগজনক থাকার পরও জীবিকার কথা চিন্তা করে সরকার গত বছরের ১৯ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করে। এরপর স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের কঠোর হওয়ার কথা। কিন্তু কড়াকড়ি আগের মতো চোখে পড়ছে না। শাস্তির ভয় না থাকায় মানুষ স্বাস্থ্যবিধি মানতে উদাসীন। সামাজিক দূরত্ব না মেনে, মাস্ক ছাড়া ঘরের বাইরে আসছে মানুষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, ‘আমরা দু-একদিনের মধ্যে অভিযানে নামবো। স্বাস্থ্যবিধির বিষয়ে আর কোনও অজুহাত মানবো না।’

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম