শিব চতুর্দশীর অনুষ্ঠানে যাওয়ার পথে ২ নারী নিহত

নড়াইল প্রতিনিধি
০১ মার্চ ২০২২, ১৮:৫৪আপডেট : ০১ মার্চ ২০২২, ১৮:৫৪

নড়াইলে বাস ও সিনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত ও ছয় জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ মার্চ) বিকাল ৩টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের বুড়িখালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই জন হলেন- মিনি রানী বিশ্বাস (৪০) ও মমতা (৫০)। মিনি যশোর জেলার পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের হরিচাদ বিশ্বাসের স্ত্রী এবং মমতা বিশ্বাস একই এলাকার সোহাল বিশ্বাসের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকাল ৩টার দিকে যশোরের অভয়নগর উপজেলার শমসপুর এলাকা থেকে সিএনজিচালিত পাঁচ অটোরিকশায় ৩৫-৩৮ জন হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ লোহাগড়া উপজেলার জয়পুরের উদ্দেশে আসছিলেন। পথিমধ্যে বুড়িখালি নামক স্থানে তারা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নড়াইলগামী বনকর্মী ডা. তপন কুমারখানজাহান পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিনি বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। এদিকে, হাসপাতালে ভর্তির পর বিকাল ৫টার দিকে মমতা বিশ্বাস মারা যান। গুরুতর আহত সিএনজিচালক আশরাফকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিএনজিতে থাকা আনন্দ মোহন রায় জানান, শিব চতুর্দশী উপলক্ষে মঙ্গলবার দুপুরের দিকে তারা পাঁচ সিএনজিতে করে অভয়নগর উপজেলার শমসপুর ও আশপাশের গ্রাম থেকে লোহাগড়ার জয়পুরের তারক গোসাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। তারা বুড়িখালি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

নড়াইল সদর থানার ওসি শওকত কবির বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই নারী যাত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। থানায় জিডি করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী