বেনাপোল সীমান্তে অস্ত্র-গুলিসহ ফেনসিডিল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
০৩ মার্চ ২০২২, ১৫:৪৪আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৬:০১

যশোরের বেনাপোল পোর্ট থানা পুটখালী সীমান্ত থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি ও ১৯৭ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (৩ মার্চ) ভোরে সীমান্ত এলাকা থেকে মাদক ও অস্ত্রের চালানটি উদ্ধার করা হয়।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মুনজুর-ই-এলাহী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে একটি অস্ত্র চালান এনে মেইন পিলার ১৭/৭, এস ১২২ আর পিলার থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী গ্রামের উত্তরপাড়ার একটি আমবাগানের পাশে অবস্থান করছে। অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে অস্ত্র ও মাদকের চালানটি উদ্ধার করা হয়।

/আরকে/টিটি/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি