দুই দোকানে মিললো ৪০০০ লিটার সয়াবিন তেল

মোংলা প্রতিনিধি
০৯ মার্চ ২০২২, ১৮:১৫আপডেট : ০৯ মার্চ ২০২২, ২১:৪৪

অবৈধভাবে চার হাজার লিটার সয়াবিন তেল মজুতের দায়ে বাগেরহাটে দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ মার্চ) দুপুরে বাগেরহাট শহরের প্রধান বাজারের দুটি দোকানের গোডাউনে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা করেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক এবং রোহান সরকার ওই অভিযান পরিচালনা করেন।

অভিযানে বাগেরহাট শহরের প্রধান বাজারের পল্টু সাধু স্টোর এবং জয় মা স্টোরের গোডাউনে বিভিন্ন বোতল ও ড্রামে চার হাজার লিটার সয়াবিন তেলের অবৈধ মজুত পাওয়া যায়। অবৈধভাবে ভোজ্যতেল তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে পল্টু সাধু স্টোরের মালিক শ্রিধাম সাধুকে এক লাখ এবং জয় মা স্টোরের মালিক শংকর কুমার পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করেছেন ভ্রাম্যমাণ।

অবৈধভাবে মজুত করা তেল

মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছিল। বাগেরহাটে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে এমন কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল। যার ভিত্তিতে বাজারের দুই দোকানে অভিযান পরিচালনা করি। এ সময় আরও এক দোকানদার দোকান বন্ধ করে পালিয়ে গেছে। পল্টু সাধু ও জয় মা স্টোরের অতিরিক্ত মজুত করে রেখেছিল। দোকানগুলো মূল্য তালিকাও দেখাতে পারেনি। গোডাউনে খালি ড্রামের আড়ালে কার্টনে ভরে সয়াবিন তেল মজুত করে রেখে ছিল। তারা আমাদের কাছে যে মূল্য রশিদ ও তালিকা দিয়েছে, এর  চেয়েও অতিরিক্ত তেলের মজুত ছিল।’

তিনি আরও বলেন, ‘অভিযানকালে দুই অসাধু ব্যবসায়ী তেল মজুতের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছে। তাদের দুই জনকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। বাজার নিয়ন্ত্রণে এমন অভিযান চলমান থাকবে।’

/এফআর/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
‘বাধ্য হয়েই’ জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার: প্রতিমন্ত্রী
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়, বাড়লো জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান