বাঘের আক্রমণে মৌয়ালের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ মার্চ ২০২২, ১১:৫৬আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৫:২৮

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় মধু সংগ্রহের সময় বাঘের হামলায় মৌয়াল সোলাইমান শেখ (৫০) মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ মার্চ) তিনি বাঘের হামলায় নিহত হন। পরে তাকে উদ্ধার করেন সহকর্মী মৌয়ালরা। তার মরদেহ লোকালয়ে আনা হচ্ছে বলে বনবিভাগ জানিয়েছে। 

সোলাইমান উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামের আনছার আলী শেখের ছেলে। 

কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৌয়ালদের সূত্রে জানতে পেরেছি, সোলাইমান বাঘের আক্রমণে নিহত হয়েছেন। তবে তার উদ্ধারকারী সহকর্মীরা লোকালয়ে ফিরে না এলে বিস্তারিত বলতে পারছি না। 

বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) নূর আলম জানান, সপ্তাহখানেক আগে বুড়িগোয়ালিনী বন অফিস হতে মধু সংগ্রহের অনুমতি নিয়ে বনে যায় সোলাইমান শেখ। বৃহস্পতিবার বিকালে কাচিকাটা এলাকায় তিনি বাঘের আক্রমণে নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান জানান, সোলাইমান শেখকে তার মৌয়াল সহকর্মীরা উদ্ধার করেছে। তার মরদেহ লোকালয়ে না আনা পর্যন্ত কোন কম্পার্টমেন্টে মারা গেছেন বলতে পারছি না। তবে যেহেতু তিনি বনবিভাগের অনুমতি নিয়ে বনে গিয়েছিলেন, বিধি অনুযায়ী তার পরিবার ক্ষতিপূরণ পাবেন। 

 

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম