অপরিপক্ব আম পেড়ে কীটনাশক স্প্রে করায় জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২২, ২২:০৩আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ২২:০৩

সাতক্ষীরা অপরিপক্ব আম পেড়ে কীটনাশক স্প্রে করে পাকানোর অভিযোগে ব্যবসায়ী ইদ্রিস আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ এপ্রিল) বিকালে সদর উপজেলার শিমুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় জব্দ করা ৫২৫ কেজি আম আম বিনষ্টের জন্য সাতক্ষীরা পৌরসভায় হস্তান্তর করা হয়েছে। আম ব্যবসায়ী ইদ্রিস আলী (৪৫) আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের রমজান আলীর ছেলে।

সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান জানান, সকাল থেকেই গাছের অপরিপক্ব গোবিন্দভোগ আম পাড়ছিলেন ব্যবসায়ী ইদ্রিস আলী। এরপর গাছতলায় বসে কীটনাশক স্প্রে করছিলেন। এই বিষ স্প্রে করলে আম পেকে যায়। পরে পরিপক্ব পাকা আম বলে বাজারজাত করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হয়। গোপনে খবর পেয়ে তাকে হাতেনাতে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ৫২৫ কেজি আম।

অপরিপক্ব আম পেড়ে কীটনাশক স্প্রে করায় জরিমানা

তিনি জানান, এই আম মে মাসের ১০ তারিখে বাজারে আসার কথা। কিন্তু অধিক মুনাফার আশায় ইথোফেন নামক কীটনাশক প্রয়োগ করে আম পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করা হচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে সর্তক করা হয়েছে। জব্দ করা আমগুলো বিনষ্ট করার জন্য সাতক্ষীরা পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী