ঈদের আগের দিন কুষ্টিয়ায় সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের

কুষ্টিয়া প্রতিনিধি
০২ মে ২০২২, ২০:১৩আপডেট : ০২ মে ২০২২, ২০:৪৫

ঈদের আগের দিন কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চার জন নিহত ও আট জন আহত হয়েছেন। সোমবার (২ মে) বিকালে সদর উপজেলার ইসলামি বিশ্ববিদ্যালয় থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর গ্রামে এ ঘটনা ঘটে।

ইসলামি বিশ্ববিদ্যালয় থানার ওসি মুস্তাফিজুর রহমান রতন বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের আহত হয়েছে কমপক্ষে আট জন। তাদের কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেন- আস্থানগর গ্রামের দাউদ মন্ডলের ছেলে লাল্লু (৪০), মৃত হাসেম আলীর ছেলে কাশেম (৫০), মৃত আবুল আলীর ছেলে রহিম (৫৫) এবং আজিজের ছেলে মতিয়ার।

স্থানীয় ঝাউদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম হোসেন জানান, বিকালে আস্থানগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কেরামত মন্ডল ও ফজলু মন্ডল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে কেরামত মন্ডল গ্রুপের তিন জন ও ফজলু মন্ডল গ্রুপের একজন নিহত হন। আহতদের কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাত রাউন্ড ফায়ার করেছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি