অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট ২ দিনের মাথায় প্রত্যাহার

বেনাপোল প্রতিনিধি
১৬ মে ২০২২, ২২:৪৫আপডেট : ১৬ মে ২০২২, ২২:৪৫

অনির্দিষ্টকালের জন্য বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির ডাকা ধর্মঘট দুই দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৪ মে) অনির্দিষ্টকালের জন্য ডাকা কর্মবিরতি সোমবার সন্ধ্যায় প্রত্যাহার করে নিয়েছে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ আলোচনার ভিত্তিতে শর্ত পূরণের শর্তে এই কর্মবিরতি প্রত্যাহার করে নেয় তারা।

আগামী ১৬ জুনের মধ্যে শর্তগুলো যথাযথভাবে পূরণ না করলে পরে সমিতির পক্ষ থেকে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে বলে জানান বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজি।

এদিকে, বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, আগামী ১৫ দিনের মধ্যে তিনটি নতুন ক্রেন ও তিনটি ফর্কক্লিপ বন্দরে সংযোজন করা হবে। আগামী দুই মাসের মধ্যে পুরোনো ক্রেন ও ফরক্লিপগুলো পরিবর্তন করে সব নতুন ক্রেন ফর্কক্লিপ পণ্য উঠানো-নামানোর জন্য দেওয়া হবে- এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী