যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের

যশোর প্রতিনিধি
২২ মে ২০২২, ০২:১০আপডেট : ২২ মে ২০২২, ০২:১০

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় যশোর বিমানবন্দর সড়ক ও সদর উপজেলার বাউলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর-নড়াইল সড়কের বাউলিয়া বাজারের অদূরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়েন। এ সময় আল আমিন (১৮) নামে এক তরুণ নিহত হন।
নিহত আল আমিন যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট গ্রামের আবু বকরেরর ছেলে। দুর্ঘটনায় আহত শুকুর (২৪) ও পিকুলের (৪৫) বাড়ি ছাতিয়ানতলা ও দরাজহাট গ্রামে। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে, যশোর বিমানবন্দর সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাহমুদুল হাসান ইমন (২১) নামে এক যুবক আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। মাথায় গুরুতর আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। নিহত ইমন সদর উপজেলার ভেকুটিয়া পশ্চিমপাড়ার আজিমুদ্দিনের ছেলে।

 

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি