নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে: মির্জা ফখরুল

ঝিনাইদহ প্রতিনিধি
২৮ মে ২০২২, ১৭:৫৪আপডেট : ২৮ মে ২০২২, ১৭:৫৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আওয়ামী লীগের অধীনে আর কোনও নির্বাচন হতে দেওয়া হবে না। পদত্যাগ করে আওয়ামী লীগকে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর নিরপেক্ষ সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে। সেই নির্বাচন কমিশনের অধীনে সবার অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

শনিবার (২৮ মে) দুপুরে ঝিনাইদহের ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে আওয়ামী লীগ সরকার। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, যার জন্য যুদ্ধ করেছিলাম, প্রাণ দিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম; সেই স্বপ্নগুলো শেষ করে দিয়েছে তারা। এখন পুলিশ দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারের আন্দোলন থামাতে চায়।’

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট এম এ মজিদের পরিচালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক এসএম মশিউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

সম্মেলনে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মসিউর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাব।

/এএম/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি