নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবতাবিরোধী মামলার ৬ সাক্ষী

যশোর প্রতিনিধি
০৩ জুন ২০২২, ১৪:০০আপডেট : ০৩ জুন ২০২২, ১৫:৪০

যশোরের বাঘারপাড়ার আমজাদ মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষী দিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন ছয় ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা। শুক্রবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় যশোরে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানান সাক্ষ্য দেওয়া ছয় জন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুনর অর রশিদ।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৮ সালের ২৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমজাদ হোসেন মোল্লার বিরুদ্ধে মামলা গ্রহণ করে। এ মামলায় আমজাদ মোল্লার বিরুদ্ধে তার গ্রাম ও আশপাশের গ্রামের ছয় জন সাক্ষ্য দেন।  কারণে আমজাদ মোল্লার পক্ষে বাঘারপাড়া চিহ্নিত সন্ত্রাসী তরিকুল আনোয়ার টুটুলের নেতৃত্বে সাক্ষী ও তাদের পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।  এসব ঘটনায় একাধিক মামলা করা হলেও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করেনি প্রশাসন। 

সর্বশেষ তরিকুল আনোয়ার টুটুল ভুয়া মামলায় ছয় সাক্ষীকে ফাঁসিয়ে হয়রানির চেষ্টা করেন। এ অবস্থায় সংবাদ সম্মেলনে ছয় সাক্ষীর সুরক্ষার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আমজাদ হোসেন মোল্লা মামলার সাক্ষী আলাউদ্দিন বিশ্বাস, রুহুল আমিন, ইসহাক মোল্লা, আব্দুল হক মোল্লা, ওলিয়ার রহমান, খলিলুর রহমান খোকন বিশ্বাস, যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল‌ ও ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সাধারণ সম্পাদক সাজেদ রহমান উপস্থিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধসাবেক এসপি আনিসুরসহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ১৬ জুন 
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি