২ মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

মেহেরপুর প্রতিনিধি
০৪ জুন ২০২২, ২২:২৩আপডেট : ০৪ জুন ২০২২, ২২:২৩

মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরেক যুবক। শনিবার (৪ জুন) বিকাল ৫টায় সদর উপজেলার আমঝুপি ডাল ও তৈল বীজ খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুর রহমান মেহেরপুর শহরের কাঁশ্যাব পাড়ার সাদিকুর রহমান ছাদুর ছেলে। আহত সাইফ গাংনী উপজেলার হিন্দা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে আমঝুপি ডাল তেল বীজ খামারের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই চালক সড়কে ছিটকে পড়েন। ফায়ার সার্ভিসের একটি টিম তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত সাইফকে হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মোখলেছুর রহমান পলাশ জানান, অবস্থা গুরুতর হওয়ায় সাইফকে ঢাকায় পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদারা খান বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি