দুর্বৃত্তের ছুরিকাঘাতে নরসুন্দর নিহত

যশোর প্রতিনিধি
০১ জুলাই ২০২২, ১৫:৫৭আপডেট : ০১ জুলাই ২০২২, ১৬:০৫

যশোরের কেশবপুর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে চঞ্চল দাস (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহ্স্পতিবার (৩০ জুন) রাতে উপজেলার মজিদপুর গ্রামের একটি কলাবাগানে এই ঘটনা ঘটে।

চঞ্চল দাস ওই গ্রামের কার্তিক দাসের ছেলে। তিনি কেশবপুর থানার মোড়ে দীপক সেলুনে কাজ করতেন। শুক্রবার (১ জুলাই) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে গ্রামের মাঠে একটি কলাবাগানে চঞ্চল দাসের গলায় ও পেটে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় পাশের এক বাড়িতে পৌঁছান তিনি। সেখান থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহানউদ্দীন বলেন, ‘কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। লাষ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে থানায় আনা হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী