বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মৎস্য ঘেরের ২ কর্মচারীর

সাতক্ষীরা প্রতিনিধি
০৫ জুলাই ২০২২, ১৭:৩৮আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৭:৪০

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মৎস্য ঘেরের দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) বিকাল ৩টায় দিকে উপজেলার মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মোফাজ্জল হোসেনের ঘেরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন—শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামের গফুর আলী সরদারের ছেলে ঘেরের হিসাবরক্ষক শামীম হোসেন (৩৫) এবং আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের অজিয়ার গাজীর ছেলে ঘেরের কর্মচারী আলম গাজী (২৫)।

ঘেরমালিক মোফাজ্জেল হোসেন জানান, দুপুরে গোসলের পর কাপড় শুকাতে গিয়ে পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক আউট লাইনের তারে হাত লাগে শামীমের। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে ছাড়াতে গেলে আলম গাজীও বিদ্যুৎস্পৃষ্ট হন। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশ উদ্ধার করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি