বাড়ির পথে গায়ে আগুন দেওয়া ব্যবসায়ীর মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ জুলাই ২০২২, ২১:০৮আপডেট : ০৫ জুলাই ২০২২, ২১:১১

হেনোলাক্স কোম্পানিতে বিনিয়োগ করা টাকা ফেরত না পেয়ে নিজের গায়ে আগুন দেওয়া কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ব্যবসায়ী গাজী আনিসুর রহমানের (৫৫) মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।
 
মঙ্গলবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আনিসুর রহমানের বড় ভাই ইসমাইল হোসেন রাজা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

হেনোলাক্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও তার স্ত্রী গ্রেফতার

তিনি বলেন, ইতোমধ্যে ভাই আনিসুরের মরদেহ অ্যাম্বুলেন্সযোগে দৌলতদিয়া ঘাট পার হয়ে কুষ্টিয়ার কুমারখালীর পান্টির উদ্দেশ্যে রওনা হয়েছে। রাত ১০টায় স্থানীয় পান্টি কবরস্থানে জানাজা শেষে দাফনের কথা রয়েছে। তবে মরদেহ পৌঁছাতে দেরি হলে জানাজা ও দাফনে দেরি হতে পারে।  

প্রসঙ্গত, সোমবার (৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের গায়ে আগুন দেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ব্যবসায়ী গাজী আনিসুর রহমান। মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আনিসুর রহমান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি দক্ষিণপাড়া গ্রামের মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে। তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে কুষ্টিয়া শহরে ভাড়া বাসায় বসবাস করতেন। ১৯৯১ সালে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৯৩ সালে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পেয়েছিলেন। 

 

আরও পড়ুন...

‘এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড’

প্রেসক্লাবে নিজের গায়ে আগুন দেওয়া ব্যক্তি মারা গেছেন

প্রেসক্লাবে নিজের শরীরে আগুন দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

প্রকাশ্যে আত্মহত্যা সমাজে কী বার্তা দেয়

/টিটি/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী