পুলিশের নির্যাতনে শ্রমিকের মৃত্যুর অভিযোগ, এসআই প্রত্যাহার

মাগুরা প্রতিনিধি
১৭ জুলাই ২০২২, ১৫:৪৯আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৫:৪৯

মাগুরায় পুলিশের নির্যাতনে আব্দুস সালাম (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় এসআই মো. জামালকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৬ জুলাই) বিকালে এ ঘটনার পর রাতেই তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

নিহত আব্দুস সালাম মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। তিনি ওয়াপদা বাস স্ট্যান্ডে বাসের টিকিট কাউন্টারেও কাজ করতেন।

এলাকাবাসী জানায়, শনিবার বিকাল সাড়ে ৫টায় নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল ওয়াপদা মোড়ে এসে আব্দুস সালামের বুকে লাথি মারেন। এ সময় তিনি পড়ে গিয়ে আহত হন। এসআই জামাল তাকে মারধর করতে করতে নাকোল পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে যায়। সেখানেও তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এক পর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়লে পুলিশের গাড়িতে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় নাকোল ওয়াপদা এলাকা থেকে এলাকাবাসী পুলিশের গাড়ি আটকে আব্দুস সালামকে দেখতে চান। তখন দেখা যায়, তিনি মারা গেছেন।

প্রত্যক্ষদর্শী আলীয়ার রহমান বলেন, ‌‘অনেক লোকের সামনে আব্দুস সালামের বুকে লাথি মেরে ফেলে দেন এসআই জামাল। তাকে সে অবস্থায় জোর করে ফাঁড়িতে নিয়ে গিয়ে বেদম মারপিট করা হয়। মূলত পুলিশ ফাঁড়িতেই মারা যান আব্দুস সালাম। চিকিৎসার কথা বলে তাকে পুলিশের গাড়িতে মাগুরা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা সে সময় গাড়ি আটকে দেখি তিনি আগেই মারা গেছেন।’

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার এহসান হাসান বলেন, ‘হাসপাতালে আনার আগেই আব্দুস সালামের মৃত্যু হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।’

এ বিষয়ে কথা বলতে এসআই জামালের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার ফোন রিসিভ হয়নি।

শ্রীপুর থানার ওসি প্রিটন সরকার শনিবার বলেন, ‘কিছুদিন আগে আব্দুস সালাম একটি ছেলেকে মারধর করেছিল। মূলত তাকে ধরতেই যাচ্ছিলেন নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল। তার বুকে লাথি মারা হয়নি বলে জামাল আমার কাছে দাবি করেছেন। পলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসআই জামালকে রাতেই মাগুরা পলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে