নড়াইলে হামলার ঘটনায় গ্রেফতার ৫

নড়াইল প্রতিনিধি
১৮ জুলাই ২০২২, ১৩:২১ আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৩:৫৩

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকায় সনাতন ধর্মালম্বীদের বাড়ি, দোকান ও মন্দিরে হামলার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৭ জুলাই) বিকালে ও রাতে তাদের গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৮ জুলাই) দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, হামলার ঘটনায় রবিবার রাতে ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করেছেন লোহাগড়া থানার এসআই মাকরুফ রহমান। এ মামলায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই বিকালে লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকার এক কলেজছাত্র ধর্মকে কটূক্তি করে ফেসবুকে একটি পোস্ট দেন বলে স্থানীয়দের অভিযোগ। এটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ লোকজন দিঘলিয়া বাজারে সংখ্যালঘুদের বাড়ি ও দোকানপাটে হামলা চালান। এ সময় একটি বাড়িতে অগ্নিসংযোগ ও দুটি বাড়ি ভাঙচুর করা হয়। সেই সঙ্গে তিনটি মন্দিরে হামলার ঘটনা ঘটে। পরে দিঘলিয়া বাজারে ও সাহা পাড়ায় রাত ৯টা পর্যন্ত উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালায় পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। 

এদিকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ১৬ জুলাই রাতে এক কলেজছাত্রকে গ্রেফতার করে পুলিশ। এরপর রবিবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

/এসএইচ/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০, বেশি মিরপুরে
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক