নড়াইলে হামলার ঘটনায় গ্রেফতার ৫ জন রিমান্ডে

নড়াইল প্রতিনিধি
১৯ জুলাই ২০২২, ০৬:২৩ আপডেট : ১৯ জুলাই ২০২২, ০৬:২৩

নড়াইলের দিঘলিয়া এলাকায় মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার ৫ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ জুলাই) বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই মিজানুর রহমান আসামিদের সাতদিন করে রিমান্ড আবেদন করলে লোহাগড়া আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম শুনানি শেষে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতার আসামিরা হলো— মৃধা, সাঈদ শেখ, কবির গাজী, রেজাউল শেখ ও মামুন মৃধা ওরফে মাসুম।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, এ ঘটনায় রবিবার রাতে ২৫০ জনকে আসামি করে লোহাগড়া থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এরপর বিভিন্ন এলাকা থেকে ওই ৫ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই নড়াইলের দিঘলিয়া এলাকার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি ওইদিন জুম্মার নামাজের পর বিভিন্ন পেশার মানুষের নজরে আসে। এরপর বিক্ষুদ্ধ লোকজন আকাশ সাহার গ্রেফতার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। ওইদিন বিকাল থেকে উত্তেজনা আরও বাড়তে থাকে। বিক্ষুদ্ধ লোকজন একইদিন রাত ৭টা থেকে ৯টার মধ্যে সাহাপাড়ার ৩টি বাড়িঘর ভাংচুর করেন। এর মধ্যে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে দুই রুম বিশিষ্ট টিনের শেড ঘরের মধ্যে থাকা আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। এছাড়া সাহাপাড়ার ২টি মন্দির ও আখড়াবাড়ি মন্দিরে হামলা চালায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা, প্রতিবাদে জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ
মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা, প্রতিবাদে জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
মোটরসাইকেলে বসে ছিলেন যুবক, গুলি করে চলে গেলো দুজনে
মোটরসাইকেলে বসে ছিলেন যুবক, গুলি করে চলে গেলো দুজনে
আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত
আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ