অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার লাবণির দাফন সম্পন্ন

খুলনা প্রতিনিধি
২২ জুলাই ২০২২, ১২:২২আপডেট : ২২ জুলাই ২০২২, ১২:২২

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) লাবণি আক্তারের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টায় মাগুরার শ্রীপুর উপজেলার বড়ালিদাহ গ্রামে জানাজা শেষে দাফন করা হয়। শুক্রবার (২২ জুলাই) সকালে লাবণির ছোট ভাই হাসনাত আজম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ময়নাতদন্তের পর রাতে লাশ হস্তান্তর করে মাগুরা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর দাফন সম্পন্ন করা হয়। আপুর মৃত্যুতে আব্বু-আম্মু অসুস্থ হয়ে পড়েছেন।’

আরও পড়ুন: দুই পুলিশের ‘আত্মহত্যার’ যোগসূত্র তদন্ত করছে পুলিশ

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, এডিসি লাবণির লাশ উদ্ধারের ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় শ্রীপুর  উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানাবাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ‘গলায় ফাঁস’ দেন লাবণি। উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুন—

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার লাবণির ঝুলন্ত লাশ উদ্ধার

কেন ‘আত্মহত্যা’ করলেন লাবণি?

/এসএইচ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি