যুদ্ধ শুরুর পর মোংলায় প্রথমবারের মতো এলো রাশিয়ান জাহাজ

আবুল হাসান, মোংলা
০১ আগস্ট ২০২২, ১৭:২৭আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৭:২৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো রাশিয়া থেকে পণ্য নিয়ে একটি জাহাজ মোংলা বন্দরে এসেছে। যুদ্ধ শুরুর পাঁচ মাস পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ নিয়ে সোমবার (১ আগস্ট) বিকাল ৪টায় বন্দরের ৬ নম্বর জেটিতে রাশিয়ান পতাকাবাহী ‘এমভি কামিল্লা’ জাহাজটি নোঙর করে।

মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্রের ৩৩২৮ দশমিক ২৩৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে বিকালে জাহাজটি মোংলা বন্দরে এসেছে। যুদ্ধ সে দেশের (রাশিয়া) আভ্যন্তরীণ বিষয়। আমাদের দেশের চলমান বড় সব প্রকল্পের মেশিনারিজ বা অত্যাধুনিক যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করা হয়। তাই নিয়ম অনুযায়ী মোংলা বন্দরে আসে এসব পণ্য। তবে রাশিয়া ইউক্রেন-যুদ্ধের জন্য কিছুদিন বিরতি থাকলেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ভালো— তাই এখন থেকে নিয়মিতভাবে রাশিয়ান জাহাজে করে পণ্য আসবে।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আমদানি হওয়া মেশিনারিজ পণ্যের শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান নুরু অ্যান্ড সন্সের মালিক এইচ এম দুলাল বলেন, ‘গত ২৮ জুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে জাহাজটি রাশিয়ার তামারুক বন্দর ত্যাগ করে। জাহাজে ১৩ জন নাবিক রয়েছেন। বিকালে জাহাজটি নোঙর করার পর সন্ধ্যা থেকে পণ্য খালাস শুরু করা হবে।’

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩৭০০ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে রাশিয়ান জাহাজ ‘এমভি পেসকোয়ালিস’ মোংলা বন্দরে ভিড়েছিল। এরপর ইউরোপের দেশটি থেকে আর কোনও জাহাজ পণ্য নিয়ে আসেনি। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। সেটি এখনও চলমান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কাস্টমস নিয়ে অনেক অভিযোগ, মানুষ এখন ট্যাক্স দিতেও ভয় পায়: সেতুমন্ত্রী
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
সর্বশেষ খবর
বালিশ কত পুরনো হলে বদলাবেন? 
বালিশ কত পুরনো হলে বদলাবেন? 
বিশ্বের যে ১০ অদ্ভুত নিয়ম জানলে অবাক হবেন
বিশ্বের যে ১০ অদ্ভুত নিয়ম জানলে অবাক হবেন
অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ব্রাজিল দলে চমকের ইঙ্গিত
অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ব্রাজিল দলে চমকের ইঙ্গিত
যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার সাইফকে নিয়ে উচ্ছ্বাস
যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার সাইফকে নিয়ে উচ্ছ্বাস
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই