রাশিয়া থেকে এলো রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশের দ্বিতীয় চালান

মোংলা প্রতিনিধি
০৬ আগস্ট ২০২২, ০৮:৪২ আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৮:৫৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মূল যন্ত্রাংশ নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি ড্রাগনবল’। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর দ্বিতীয়বারের মতো রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়া থেকে জাহাজ এলো।  

রাশিয়া থেকে ছেড়ে আসা জাহাজটি শুক্রবার (৫ আগস্ট) বিকালে মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ৭ নম্বর বয়ায় ভিড়েছে। জাহাজের গভীরতা বেশি হওয়ায় সেখানে রেখে কিছু পণ্য খালাস করা হয়েছে। এরপর জাহাজ কিছুটা হালকা হলে শনিবার বিকালে বন্দরের ৯ নম্বর জেটিতে আনা হবে। জেটিতে আনার পর সন্ধ্যা থেকে আবারও পণ্য খালাসের কাজ শুরু হবে। 

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টার পোর্টের খুলনা অফিসের জেনারেল ম্যানেজার অসিম কুমার সাহা বলেন, ‘গত ৬ জুলাই রাশিয়া থেকে ছেড়ে আসা জাহাজটি মোংলা বন্দরে পৌঁছাতে প্রায় ৩০ দিন সময় লেগেছে। জাহাজের গভীরতা বেশি থাকায় সরাসরি বন্দর জেটিতে ভিড়তে পারছে না। তাই হাড়বাড়ীয়ার ৭ নম্বর বয়ায় রেখে কিছু পণ্য খালাস করে তারপর জেটিতে আনা হবে।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, ‘জাহাজে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা ২ হাজার ৮৬২টি প্যাকেজে গুরুত্বপূর্ণ মেশিনারি যন্ত্রপাতি এসেছে। এসব পণ্যের ওজন প্রায় ৫ হাজার ৬০১ মেট্টিক টন। জাহাজ থেকে জেটিতে এ যন্ত্রাংশ খালাসের পরপরই তা সড়ক পথে ট্রাক ও লড়িতে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পাঠানো হবে।’ 

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল আমদানি, খালাস ও পরিবহনের ক্ষেত্রে এক নবযুগের সূচনার সাক্ষী হয়ে থাকবে মোংলা বন্দর।’

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে সর্বশেষ ২০২১ সালের ১৮ অক্টোবর রাশিয়া থেকে ‘এমভি ফেসকো আলিশ’ রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে এসেছিলো। তারপর যুদ্ধ শুরু সাড়ে ৯ মাস পর গত ১ আগস্ট প্রথম রাশিয়ান জাহাজ ‘এমভি কামিল্লা’ আসে এই বন্দরে। তার ৪ দিনের মাথায় রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে ৫ আগস্ট এসেছে ‘এমভি ড্রাগনবল’।

/এসএইচ/
সম্পর্কিত
পোশাকের বাইরে নতুন চমক, চুল রফতানিতে রেকর্ড প্রবৃদ্ধি বাংলাদেশের
পশুর নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি
ড্রেজিং হচ্ছে তবু বাড়ছে না জাহাজ, কেন পিছিয়ে মোংলা বন্দর?
সর্বশেষ খবর
কেন হারলো ট্রাম্পের রিপাবলিকানরা: ভ্যান্স বললেন, ‘ইরান যুদ্ধের কারণে’
কেন হারলো ট্রাম্পের রিপাবলিকানরা: ভ্যান্স বললেন, ‘ইরান যুদ্ধের কারণে’
নিহত তৌফিককে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি নাহিদের
নিহত তৌফিককে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি নাহিদের
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র ইস্যু বন্ধ
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র ইস্যু বন্ধ
মেজর আখতারুজ্জামানের ছেলেকে নিজ এলাকায় ছুরিকাঘাত
মেজর আখতারুজ্জামানের ছেলেকে নিজ এলাকায় ছুরিকাঘাত
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন