মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো ২ বন্ধুর

যশোর প্রতিনিধি
১০ আগস্ট ২০২২, ১৭:৪৬আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৭:৪৬

যশোরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১০ আগস্ট) বিকাল ৪টায় যশোর শহরের ঢাকা রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শহরের বারান্দী মোল্যাপাড়ার ইব্রাহিম হোসেন ঝড়োর ছেলে ইসমাইল হোসেন (২২) এবং সিটি কলেজপাড়া বউ বাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে আল আমিন (২৩)।   

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে যশোরের নিউ মার্কেট এলাকা থেকে মোটরাসাইকেলে ঢাকা রোডের দিকে যাচ্ছিলেন ইসমাইল ও আল আমিন। ঢাকা রোড সেতুর কাছে পৌঁছালে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই বন্ধু গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশীষ রায় বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুই জনের মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘দুই যুবক নিহতের বিষয়টি শুনেছি। তবে দুর্ঘটনার বিস্তারিত এখনও জানা সম্ভব হয়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি