যশোরে যুবলীগের জঙ্গিবাদবিরোধী মিছিল

যশোর প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২, ২১:২৩আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২১:২৩

২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ।

বুধবার (১৭ আগস্ট) বিকালে যশোর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেষ হয়।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল।

মিছিলে অংশ নেন জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, দফতর সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক ফিরোজ আলম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, শ্রম ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজান কবির শিপলু, আহসানুল করিম রহমান, শরিফ এ মাসউদ হিমেল, সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রেজোয়ান হোসেন মিথুন, সাবেক উপ-দফতর সম্পাদক সাইফুল ইসলাম বনি, শহর ছাত্রলীগের সদস্য ওসমানুজ্জামান সাকিব, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম