বাড়ি ফেরার পথে হামলায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত

মাগুরা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২২, ২২:৫২ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ২২:৫২

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের প্রতিপক্ষের হামলায় রাশিদুল ইসলাম (৫০) নামে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় ওই গ্রামের কাজলী বাজার থেকে বাড়ি ফেরার পথে মোল্লা বাড়ির সামনে থেকে তিনি হামলার শিকার হন।

নিহতের চাচাতো ভাই টুটুল মোল্লা দাবি করেন, মঙ্গলবার সন্ধ্যার পরে তার ভাই রাশিদুল স্থানীয় কাজলী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মোল্লা বাড়ির সামনে পৌঁছালে প্রতিপক্ষের হান্নান মোল্লা, ফেরো বিশ্বাস, ঠান্ডু মুন্সি, ওবায়দুল, মোকাম বিশ্বাস, ইমরোজ মুন্সি, রিপন, নান্নু মুন্সি, কবিরসহ একদল দুর্বৃত্ত তাকে রাম দা ও সড়কি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে চলে যায়। জানাজানি হলে স্থানীয়রা ও বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন।

চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে রামদা এবং সড়কি দিয়ে কোপানো হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে তিনি জানিয়েছেন।

শ্রীপুর থানার ওসি প্রিটন সরকার হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। লাশ বর্তমানে মাগুরা সদর হাসপাতালে রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছি।

/এফআর/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সালিশে বসার আগেই যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক