যশোরে রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৩

যশোর সদর উপজেলায় মো. আলম (৪০) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সাজিয়ালি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আলম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সুলতানপুর গ্রামের শামসুদ্দিন মন্ডলের ছেলে। দীর্ঘদিন ধরে যশোরে বসবাস করছেন তিনি।

নিহতের স্ত্রী রোকসানা বেগম জানান, তার স্বামী আলম চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার রাইস মিলে চাকরি করতেন। পরে তারা যশোর শহরে ভাড়া বাসায় থাকতেন। স্বামী রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার দুপুরে চুড়ামনকাটি এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বিকাল ৫টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রোকসানা।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি আমরা। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। নিহতের স্ত্রী মামলার প্রস্তুতি নিচ্ছেন।’

/এএম/
সম্পর্কিত
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
কোরবানির প্রাণীর হাটে এক ব্যক্তিকে ‘পিটিয়ে হত্যা’
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের