হত্যাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

যশোর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ১১:২৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৩০

হত্যাসহ একাধিক মামলার আসামি সোহেল ওরফে মুরগি সোহেলকে (২৫) গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলা থেকে তাকে গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

সোহেল যশোর শহরের শংকরপুর মুরগির ফার্ম এলাকার রজব আলীর ছেলে। শহরের রায়পাড়া কয়লাপট্টি এলাকার আনসার হোসেন শানু হত্যা মামলার পলাতক আসামি তিনি।

র‍্যাব-৬ যশোরের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর হোসেন জানান, গত ৩০ আগস্ট বিকালে আলী আনসার হোসেন শানু তার চাঁচড়া কয়লাপট্টি এলাকার অফিসে বসে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে মুরগি সোহেল, রকি, সজল, প্রিন্স, সজীব, কাদের ও সবুজ তাকে অফিসের বাইরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয় লোকজন শানুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ সেপ্টেম্বর শানু মারা যান। এ ঘটনায় তার মা চায়না আক্তার মিতা যশোর কোতোয়ালি থানায় মামলা হত্যা মামলা করেন।

তিনি আরও জানান, গতরাতে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন খবরে অভিযান চালিয়ে সোহেলকে শ্রীবরদী উপজেলা থেকে গ্রেফতার করে। তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। সোহেলের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম