যশোরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত বর্জন করেছেন আইনজীবীরা  

যশোর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ২২:৩০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ২২:৩০

অসদাচরণের অভিযোগ তুলে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কাজী মো. সায়েমুজ্জামানের আদালত বর্জন করেছেন আইনজীবীরা। গত ২২ সেপ্টেম্বর নির্দিষ্ট এজেন্ডায় রীতিমতো সাধারণ সভা ডেকে আইনজীবী সমিতির নির্বাহী কমিটি রেজ্যুলেশন করে এ সিদ্ধান্ত নেয়। এছাড়া বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সমিতি আরও একটি সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী কোনও আইনজীবী এডিএম আদালতে আর কোনও পিটিশন দেবেন না। কেউ পিটিশন দিলে তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত হয়েছে। 

আদালত বর্জনের বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শরীফ নূর মোহাম্মদ আলী রেজা বলেন, আইনজীবীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামানের আদালত বর্জন করেছেন। প্রায় একশ’ আইনজীবী তার বিরুদ্ধে অসদাচরণ, রেকর্ড ছুড়ে ফেলাসহ আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। তারই প্রেক্ষিতে নির্দিষ্ট এজেন্ডায় সাধারণ সভায় সর্বসম্মতিতে নির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, সমিতি বৃহস্পতিবার আরেকটি কঠোর সিদ্ধান্ত নিয়েছে। তা হচ্ছে, কোনও আইনজীবী তার (এডিএম) আদালতে আর কোনও পিটিশন দেবেন না। কেউ পিটিশন দিলে তাকে সাসপেন্ড করা হবে। বিষয়টি বার কাউন্সিলকে অবহিত করা হবে বলেও জানান তিনি।

তবে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান তার বিরুদ্ধে আইনজীবীদের উত্থাপিত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় মামলা দ্রুত নিষ্পত্তিতে যে উদ্যোগ আমি নিয়েছি, তাতে প্রথম বাধা এসেছে আইনজীবীদের পক্ষ থেকে। কেননা তারা মামলার দীর্ঘসূত্রিতা চান।

তিনি আরও বলেন, দেখা যায় অনেকক্ষেত্রে মামলার দুই পক্ষের আইনজীবী এক হয়ে সময় আবেদন করেন। তাতে সেবাপ্রার্থী হয়রানির শিকার হন। আমি এসব বিষয়ে সোচ্চার ছিলাম। তাই আমি দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি করেছি। আমার সময় যতগুলো মামলা দায়ের করা হয়েছে, যে মানুষগুলো এসেছেন- তারা বিচার পেয়েছেন। আবার যে মামলাগুলো (ফৌজদারি কার্যবিধির ৯৮ ধারা) এখানে হয় না, তেমন মামলাগুলো এখানে ঝুলে ছিল। সেগুলো আমি হাইকোর্টের রায়ের বরাত দিয়ে নিষ্পত্তি করেছি। বর্তমানে আমি ৯৮ ধারার মামলাগুলো হাইকোর্ট ডিভিশনের রায়ের বরাত দিয়ে নিচ্ছি না। এ কারণেও আইনজীবীরা ক্ষিপ্ত হয়েছেন। 

এদিকে সেবাগ্রহিতা যশোর সদর উপজেলার মুন্সেফপুর গ্রামের বাসিন্দা মোস্তফা সরদার (৭২) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত থেকে দ্রুততম সময়ে রায় পেয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ২০১৯ সালে জমি সংক্রান্ত একটি মামলায় ১৪৪ ধারা জারি করা হয়। বছরের পর বছর ঘুরেও মামলার কোনও অগ্রগতি হচ্ছিল না। সর্বশেষ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান যোগদানের পর মামলার দীর্ঘসূত্রিতার অবসান ঘটে। ২০২২ সালের জানুয়ারি থেকে ২৪ জুলাইয়ের মধ্যে মাত্র তিনটি তারিখে মামলার নিষ্পত্তি হয়েছে। এতে, দীর্ঘদিনের বিড়ম্বনা থেকে মুক্তি পেয়েছি; আমি সন্তষ্ট।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৭ জানুয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যশোরে যোগদান করেন কাজী মো. সায়েমুজ্জামান। ওইসময় ওই আদালতে এক হাজার ৬২২টি মামলা বিচারাধীন ছিল। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এ বছরের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আদালতে দুই হাজার ৩৬৫টি নতুন মামলা দায়ের হয়েছে। আর এ সময়ের মধ্যে তিনি দুই হাজার ১২টি মামলা নিষ্পত্তি করেছেন। এক মাসে সর্বাধিক ২০৫টি মামলার রায় দিয়েছেন তিনি। বর্তমানে ওই আদালতে বিচারাধীন মামলার সংখ্যা এক হাজার ৯৭৫টি। 

সূত্র আরও জানায়, ২০২২ সালের জানুয়ারি মাসে ৭৯টি, ফেব্রুয়ারি মাসে ৬৩টি, মার্চ মাসে ১৪৮টি, এপ্রিল মাসে ১১৭টি, মে মাসে ১৬৬টি, জুন মাসে ২০৫টি, জুলাই মাসে ১৩৯টি, আগস্ট মাসে ১১১টি, সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ পর্যন্ত ৭৭টি মামলা নিষ্পত্তি করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

/টিটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী