সাতক্ষীরায় প্রাইভেটকারের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২২, ১৭:৪৭আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৭:৪৭

সাতক্ষীরার বাইপাস সড়কে প্রাইভেটকারের ধাক্কায় সাইফুল ইসলাম নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (০৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বাইপাস সড়কের বকচরা চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (৩৭) সদর উপজেলার বকচরা গ্রামের পূর্বপাড়ার লোকমান সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাইপাস সড়কের বকচরা চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলেন সাইফুল। এ সময় যশোর থেকে আসা বিজিবির প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফুল নিহত হন। এ ঘটনায় প্রাইভেটকার ও চালক সুজন শেখকে আটক করেছে পুলিশ।’

প্রত্যক্ষদর্শী বকচরা গ্রামের আবুল বাশার জানান, বকচরা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন সাইফুল। এ সময় পেছন থেকে দ্রুতগামীর প্রাইভেটকারটি সাইফুলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। প্রাইভেটকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় চালককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

পুলিশ জানায়, প্রাইভেটকারটি সাতক্ষীরা বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলামের স্ত্রীকে নিয়ে বুড়িগোয়ালিনী ১৭ বিজিবি ক্যাম্পে যাচ্ছিল। পথিমধ্যে দুর্ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে চলাচল বন্ধ করে দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সদর থানার ওসি স ম কাইয়ুম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।’  

বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম বলেন, ‘অসাবধানতাবশত দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি আমার স্ত্রীকে বহন করেছিল। নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।’

 

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি