পুলিশের জন্য ভারত থেকে আনা হলো ৬টি ঘোড়া

বেনাপোল প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২২, ২০:২০আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ২০:২০

বাংলাদেশ পুলিশের জন্য বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ছয়টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া আমদানি করা হয়েছে। ঘোড়াগুলোর আমদানিকারক প্রতিষ্ঠান হলো ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ঘোড়াগুলো বেনাপোল বন্দরে আসে। ঘোড়াগুলো ছাড় করেছে বেনাপোল বন্দরের এক সিঅ্যান্ডএফ এজেন্ট। এর রফতানিকারক প্রতিষ্ঠান জে কে এন্টারপ্রাইজ কলকাতা। ঘোড়াগুলো আসার বিষয়টি নিশ্চিত করেছেন সিঅ্যান্ডএফ মাধ্যম এন্টারপ্রাইজের প্রতিনিধি এবং সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম বলেন, ‘ঘোড়াগুলো ৮৩ হাজার ৩৪০ মার্কিন ডলারে আমদানি করা হয়েছে, যা বাংলাদেশি প্রায় ৮৯ লাখ টাকা। পুলিশের জন্য আমদানি করা ঘোড়াগুলো দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘোড়াগুলো রক্ষণাবেক্ষণের তদারকি করছে।’

সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স মাধ্যম এন্টারপ্রাইজের প্রতিনিধি সাজেদুর রহমান বলেন, ‘ভারতের রাজস্থান থেকে ছয়টি ঘোড়া কিনেছে বাংলাদেশ পুলিশ। ঘোড়াগুলো খালাস করার পর বেনাপোল বন্দর থেকে রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হবে।’

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘ঘোড়াগুলো দ্রুত খালাসের জন্য বন্দর কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। এগুলো বাংলাদেশ পুলিশের জন্য ভারত থেকে আমদানি করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান