‘সরকার নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রি সম্ভব না’

যশোর প্রতিনিধি
১১ অক্টোবর ২০২২, ১৭:৫৫ আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৭:৫৫

সরকার নির্ধারিত ১২শ’ টাকা দরে এলপি গ্যাস বিক্রি সম্ভব না বলে জানিয়েছেন যশোরের গ্যাস ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। মঙ্গলবার (১১ অক্টোবর) যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ কথা জানান। 

ব্যবসায়ী নেতারা বলেন, কোম্পানি নির্ধারিত মূল্যের সঙ্গে সরকারের বেধে দেওয়া দামের কোনও সমন্বয় নেই। এ কারণে গ্যাস বিক্রি করে পুঁজি থাকছে না। এ পরিস্থিতিতে প্রায় প্রতিদিনই গ্রাহকদের সঙ্গে ভুল বোঝাবুঝি ও সমস্যা হচ্ছে ব্যবসায়ীদের। সংবাদ সম্মেলনে গ্যাসের বিভিন্ন কোম্পানি নির্ধারিত যে দাম রয়েছে তার সঙ্গে সরকারের নির্ধারিত দামের সমন্বয়ের দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির জেলা সভাপতি জাহিদ হাসান টুকুন।

 সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের অর্ডার অনুযায়ী ডিস্ট্রিবিউটরদের গ্যাস ডিপো থেকে আনতে সিলিন্ডার প্রতি ২০ থেকে ২২ টাকা খরচ হয়। এর বাইরে গোডাউন ভাড়া, কর্মচারীদের বেতন, ইলেকট্রিক বিল, বিস্ফোরক লাইসেন্স, ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স নবায়ন, ইনকাম ট্যাক্স ও ভ্যাট প্রদানে সিলিন্ডার প্রতি আরও ২০/২৫ টাকা খরচ হয়। এছাড়া ভোক্তা পর্যায়ে গ্যাসের সিলিন্ডার আনা-নেওয়া বাবদ আরও ৫০ থেকে ৭০ টাকা খরচ হয়। এ অবস্থায় সরকার নির্ধারিত ১২শ’ টাকার সিলিন্ডারে আরও অতিরিক্ত এক থেকে দেড়শ’ টাকা বাড়তি খরচ হচ্ছে। যে কারণে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি সম্ভব না। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক একেএম শামসুল কাদের, সহ-সভাপতি এসএম নূর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কার্যকরী সদস্য মহিবুল আকাশ, ফসিয়ার রহমান ও শরিফুল ইসলাম প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
এলপিজি পাওয়া যাচ্ছে না দোকানে, বেশি দামে মিলছে ডিলারের কাছে
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন কার্গো 
সর্বশেষ খবর
ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি করতো তারা, সঙ্গে রাখতো ওয়াকিটকি-হ্যান্ডকাফ
ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি করতো তারা, সঙ্গে রাখতো ওয়াকিটকি-হ্যান্ডকাফ
আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
সরকারিভাবে কর্মী নেবে এশিয়ার এই দেশ, আবেদন করবেন যেভাবে
সরকারিভাবে কর্মী নেবে এশিয়ার এই দেশ, আবেদন করবেন যেভাবে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার