স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যার অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২২, ১৫:৪৩আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৫:৪৩

মেহেরপুরের গাংনী উপজেলায় ছাবিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে হত্যার পর তার স্বামী বিদ্যুৎ হোসেন আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

বুধবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার হুদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিদ্যুৎ ওই গ্রামের দিনমজুর ওলি আহম্মেদের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এক মাস আগে বিদ্যুৎ ও কুমারীডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে ছাবিনার বিয়ে হয়। এটি ছাবিনার দ্বিতীয় এবং বিদ্যুতের তৃতীয় বিয়ে। বিয়ের পর থেকে নানা বিষয় নিয়ে দুই জনের ঝগড়া হতো। আজ ভোরে আবারও ঝগড়া হয়। এক পর্যায়ে ছাবিনার মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করেন বিদ্যুৎ। এতে তার মৃত্যু হয়। এরপর দুপুরে বা‌ড়ির পা‌শে একটি গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন বিদ্যুৎ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘সকালে খবর পেয়ে এসে দেখি, শয়নকক্ষে ছা‌বিনার রক্তাক্ত লাশ পড়ে আছে। দুপু‌রে বা‌ড়ির পা‌শের বাঁশবাগানে একটি গা‌ছে বিদ্যুতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্ত্রী‌কে হত্যার পর তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম