তিন মাস পর ভারত থেকে ফিরেছেন আরও ২৬ জেলে

বেনাপোল প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২২, ১৯:১১আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৯:১১

তিন মাস পর দেশে ফিরেছেন ভারতের পশ্চিমবঙ্গের জেলখানায় আটকে থাকা ২৬ বাংলাদেশি জেলে। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে তাদেরকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পাসে বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

এর আগে, গত ১৮ আগস্ট বঙ্গোপসগারে ইলিশ ধরতে গিয়ে সামুদ্রিক ঝড়ের কবলে পড়েন বাংলাদেশি অনেক মৎস্যজীবী। সমুদ্রে ভাসতে ভাসতে তারা সাগরের ভারত সীমান্তে গেলে তাদের উদ্ধার করে ভারতীয় জেলে ও সেখানকার কোস্টগার্ড।

আটকদের মধ্যে গত ১ নভেম্বর ৪০ জনের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর কলকাতা নিযুক্ত বাংলাদেশি ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে তাদের বাংলাদেশে হস্তান্তর করে। আজ ২৬ জনকে হস্তান্তর করা হয়। তারা পিরোজপুর ও বরগুনা জেলার বাসিন্দা।

ভারতে নিযুক্ত বাংলাদেশি ডেপুটি হাইকমিশনার শেখ মারেফাত তারিকুল ইসলাম জানান, ফেরত আসা বাংলাদেশি ২৬ জন মৎস্যজীবী কাকদ্বীপের বুদ্ধপুর ফ্লাডসেন্টার ও মইপিঠ শেল্টার হোমের নিরাপত্তা হেফাজতে ছিলেন। বাকি ১৭ জন ছিলেন মইপিঠ এলাকায়। দুই দেশের সহযোগিতায় এটা দ্রুত সম্ভব হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, তাদেরকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসা জেলেদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার। আজই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
‘বন কর্মকর্তার গুলিতে’ জেলে নিহত, কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী