কোনও রাষ্ট্রদূতের নাক গলানো মেনে নিতে পারি না: কৃষিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২২, ১২:২৩আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৫:৫৯

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে জাপান কেন, কোনও রাষ্ট্রদূতের নাক গলানো আমরা মেনে নিতে পারি না। তাদের আবারও সতর্ক করা হবে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি। ফলে দেশের আত্মমর্যাদা রক্ষায় আমরা কাউকে ছাড় দেবো না।’

বুধবার (১৬ নভেম্বর) সকালে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

আব্দুর রাজ্জাক বলেন, ‘সংবিধানের আর্টিকেল ১২৬-এ সুস্পষ্ট বলা আছে, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা নির্বাচন শান্তিপূর্ণ করবেন। বিএনপিও নির্বাচনে আসবে। তারা এর আগেও নির্বাচন নিয়ে সহিংসতা করেছে। এবার সেই সহিংসতার পথ বেছে নিলে তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।’

দেশে খাদ্য সংকট হবে না জানিয়ে তিনি বলেন, ‘দেশে পর্যাপ্ত খাদ্যশস্য উৎপাদন হয়েছে। কোনও দুর্ভিক্ষ হবে না, খাদ্য সংকট হবে না।’

আমন ধানের সরকারি দর নিয়ে কৃষকদের অসন্তোষের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘আমনে উৎপাদন খরচ কম। তাই ২৮ টাকা কেজি দর ঠিকই আছে। বাজারে চালের দর চড়া। ফলে ধানে কৃষকের লোকসান হবে না।’

এ সময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে কৃষিমন্ত্রী মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে আয়োজিত কৃষি উদ্ভাবনী মেলা ও আধুনিক কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র উদ্বোধন করেন।

/এসএইচ/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী